Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ তরুণ-তরুণী গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 06:15 PM পড়তে ১ মিনিট
সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ তরুণ-তরুণী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফুলতুলি এলাকার মোকলেছ মোল্লার ছেলে নাঈম (২৪) ও একই এলাকার শেখ শাহাদাতের স্ত্রী সুমা আক্তার (২৫)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায়ে চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাস থেকে পিস্তল ও গুলিসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। আসামি দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ তরুণ-তরুণী গ্রেপ্তার

B
BN DESK | 17 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার