Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোনারগাঁয়ে ব্যাংকের এসির কম্প্রেসার বিস্ফোরণ; নিহত ২

BN DESK
02 September 2026, 03:31 PM পড়তে ১ মিনিট
সোনারগাঁয়ে ব্যাংকের এসির কম্প্রেসার বিস্ফোরণ; নিহত ২

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসার মেরামতের কাজ চলাকালীন তুহিন ও রাফি বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাঁচপুর মেঘা কমপ্লেক্সে একটি বেসরকারি ব্যাংকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা রাফি (২২)।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দুপুরে কাঁচপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসার মেরামতের কাজ চলাকালীন তুহিন ও রাফি বিস্ফোরণে দগ্ধ হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সোনারগাঁয়ে ব্যাংকের এসির কম্প্রেসার বিস্ফোরণ; নিহত ২

B
BN DESK | 23 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার