Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোনারগাঁয়ে সড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 03:47 PM পড়তে ১ মিনিট
সোনারগাঁয়ে সড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:   নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

কাচঁপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় ওই নারী মারা গেছেন। পরে লাশের ওপর দিয়ে একাধিক গাড়ি চলাচলের কারণে মরদেহটি সড়কে পিষে গেছে। মাথার চুল দেখে বোঝা গেছে, তিনি এক জন নারী ছিলেন।’’

কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘‘মহাসড়কে মানবদেহের কয়েকটি খণ্ড দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সোনারগাঁয়ে সড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 16 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার