Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোনারগাঁয়ে হাত-পা বাধা নারীর মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 07:41 AM পড়তে ১ মিনিট
সোনারগাঁয়ে হাত-পা বাধা নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে হাত- পা বাধা এক নারীর (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (২৪জুলাই) দুপুরে উপজেলার সোনারগাঁ সরকারি কলেজের পার্শ্ববর্তী কাবিলগঞ্জ সেতুর পাশে মারীখালি নদী থেকে ভাসমান অবস্থায় এ মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় জানা যায় নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে বৈদ্যারবাজার নৌপুলিশ ফাঁড়ির একটি দল। তবে ধারণা করছে, কে বা কারা অন্যস্থানে হত্যা করে হাত পা বেঁধে নদীতে ফেলে রেখে যায়। এদিকে এলাকাবাসী বলছে নদীর পানি বাড়ায় স্রোতে লাশটি এখানে সকালে ভেসে উঠে।

বৈদ্যারবাজার নৌপুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান জানান, মৃত নারীর বয়স আনুমানিক ৩৬ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সোনারগাঁয়ে হাত-পা বাধা নারীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার