Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোয়েটার কারখানার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

BN DESK
07 September 2026, 01:51 AM পড়তে ১ মিনিট
সোয়েটার কারখানার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

নিউজ ডেস্ক:  গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নার এলাকায় অবস্থিত দাইয়ু বাংলাদেশ লিমিডেট নামে একটি সোয়েটার কারখানার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় কয়েকজন আহত হন। পরে উত্তেজিত শ্রমিকরা কারখানাটিতে ভাঙচুর চালায়। 


রবিবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

শ্রমিকরা জানান, ভান্নার এলাকায় অবস্থিত দাইয়ু বাংলাদেশ লিমিডেট কারখানার শ্রমিকরা ছুটির টাকা, টিফিনের টাকা ও ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে গতকাল শনিবার থেকে আন্দোলন শুরু করেন। ওই কারখানাটিতে ৫-৭ হাজার শ্রমিক কাজ করেন। আজ সকালে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে বহিরাগতরা অনুপ্রবেশ করেন। এসময় তাদের উস্কানিতে শ্রমিকদের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে শ্রমিক ও বহিরাগতরা মিলে কারখানাটিতে ভাঙচুর চালায়। তারা কারখানার সামনে আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। 

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, “কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক। শ্রমিকদের দাবিগুলো এলোমেলো। তাদের ও মালিকপক্ষের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।” 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সোয়েটার কারখানার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

B
BN DESK | 23 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার