Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার জোভান

BN DESK
04 September 2026, 03:51 AM পড়তে ১ মিনিট
সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার জোভান

ঈদের আগেই নেটিজেনদের কড়া কটাক্ষের শিকার হলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। ঈদের বিশেষ নাটক ‘আশিকি’-তে অভিনয় করে এ ট্রল ও সমালোচনার ঝড়ে পড়েন অভিনেতা।

বুধবার সিএমভি ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ঈদের বিশেষ নাটক ‘আশিকি’র টিজার। এর একদিন পরই বৃহস্পতিবার (৫ জুন) রাতে প্রকাশিত হয় নাটকটির ট্রেলার। এরপর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দুই ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে।

অভিনেতা জোভানকে নিয়ে নানা মিম ও ব্যঙ্গ বিদ্রুপে ভরে যায় সোশ্যাল মিডিয়া। মন্তব্যের ঘরে সমালোচনা করে নেটিজেনদের একজন লেখেন, ‘এতোটা ওভারএক্টিং কেন? আরেকজন লেখেন, ‘তার এক্সপ্রেশান জাস্ট নেয়ার মতো না’।

তবে অভিনেতা ট্রল ও সমালোচনার শিকার হলেও নাটকের ভিজ্যুয়াল ও আবহসংগীত প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের। বিশ্লেষকরা বলছেন, যেভাবেই হোক, ‘আশিকি’ এখন মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে রয়েছে। তাই নেটদুনিয়ায় ভিউয়ের ম্যাজিক দেখাতে পারে ঈদের বিশেষ এ নাটক।

প্রসঙ্গত, মধ্যবিত্ত পরিবারের দেখতে অসুন্দর এক ছেলের রকস্টার হওয়ার গল্প বলবে ‘আশিকি’। পারভেজ ইমরানের চিত্রনাট্য ও ইমরোজ শাওনের পরিচালিত এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোভান। তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী নাজনীন নীহাকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার জোভান

B
BN DESK | 07 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার