Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা ভারতীয় নারীর

BN DESK
10 October 2025, 04:11 PM পড়তে ১ মিনিট
সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা ভারতীয় নারীর

সৌদি আরবের আল খোবার শহরে তিন সন্তানকে বাথটাবের পানিতে চুবিয়ে হত্যা করেছেন এক ভারতীয় নারী। এরপর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই নারীর নাম সাইদা হুমাইরা আমরিন। তিনি ভারতের হায়দরাবাদের বাসিন্দা।

স্থানীয় সময় গত মঙ্গলবার এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই নারী ভিজিট ভিসায় সৌদি আরবে ছিলেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। 

নিহত শিশুরা হলো- সাত বছর বয়সী যমজ সাদেক আহমেদ ও আদেল আহমেদ এবং তাদের তিন বছর বয়সী ছোট ভাই ইউসুফ আহমেদ। কাজ শেষে বাসায় ফিরে তাদের বাবা মোহাম্মদ শাহনেওয়াজ সন্তানদের মৃত অবস্থায় পান। তিনি সঙ্গে সঙ্গে সৌদি কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ আমরিনকে আটক করে।

পরিবারের দাবি, আমরিন কিছুদিন ধরে মানসিক অস্থিরতা ও একাকীত্বে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বও এ ঘটনার পেছনে ভূমিকা রেখেছে। তবে ঠিক কী কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। সৌদি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা ভারতীয় নারীর

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার