Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু

BN DESK
18 February 2026, 11:52 AM পড়তে ১ মিনিট

প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে একদিন আগে রোজা রাখবেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সেহেরি খাওয়ার মাধ্যমে বুধবার থেকেই রোজা পালন করবেন এসব গ্রামের বাসিন্দারা। সেই সঙ্গে মঙ্গলবার রাতে তারাবির নামাজও আদায় করবেন এসব গ্রামের মুসল্লিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করবেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া উপজেলার অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। এ দরবারের অনুসারীরা দীর্ঘ ২০০ বছরের বেশি সময় ধরে সারা বিশ্বের মুসলমানদের একই সঙ্গে ধর্মীয় অনুশাসন পালনের ধারণা এবং আরব বিশ্বের সঙ্গে মিল রেখে এভাবে রোজা, কোরবানি ও ঈদ পালন করে আসছেন।
এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু

B
BN DESK | 18 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার