Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৌদি আরবেই থাকছেন রোনালদো

BN DESK
02 September 2026, 07:49 AM পড়তে ১ মিনিট
সৌদি আরবেই থাকছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে খেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো এক অধ্যায় শেষের ইঙ্গিত দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকেই তখন ভেবেছিল, হয়তো ক্লাব ছাড়তে যাচ্ছেন রোনালদো। ক্লাব বিশ্বকাপে খেলার জন্য ব্রাজিলিয়ান ক্লাবে যাওয়ার গুঞ্জন ওঠার পর আরও জোরালো হয় এই ধারণা। তবে সেসব জল্পনা-কল্পনায় পানি ঢেলে দিলেন এবার রোনালদো নিজেই।

উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জয়ের পরই রোনালদো নিজেই জানিয়ে দিলেন, আল নাসরেই থাকছেন তিনি। নিজের ক্যারিয়ারের শেষ দিনগুলো উদযাপন করে যেতে চান বলেও জানিয়েছেন এই পর্তুগিজ তারকা। রোববার পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ জয়ের পর রোনালদো তিনি বলেন, ‘ভবিষ্যৎ? কিছুই বদলাবে না। আল নাসর? হ্যাঁ।’ তিনি আরও বলেন, ‘আপনার জানেন এখন আমি কতটা বুড়ো হয়ে গেছি। এখানে (আল নাসর) আসার আগে শেষের থেকে যতটা না কাছে ছিলাম, তার চেয়ে এখন অনেক কাছে। কিন্তু আমাকে প্রতিটি মুহূর্ত এনজয় করতে হবে, যদি না ইনজুরিতে পড়ি। আমাকে চালিয়ে যেতে হবে।’

আল নাসরের ক্রীড়া পরিচালক ফার্নান্দো হিয়েরো গতমাসে জানিয়েছিলেন, তারা রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করছেন। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে ধরে রাখতে তাদের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সৌদি আরবেই থাকছেন রোনালদো

B
BN DESK | 10 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার