Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৌদি পৌঁছেছেন ৬২৫৯২ বাংলাদেশি হজযাত্রী, ১৮ জনের মৃত্যু

BN DESK
20 May 2026, 12:29 AM পড়তে ১ মিনিট

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। যদিও হজযাত্রার মধ্যেই দুঃসংবাদও এসেছে— সৌদি আরবে এখন পর্যন্ত ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ৫ জন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায়।

মঙ্গলবার (১৯ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি হজ মৌসুমে সোমবার (সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট) পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬১ হাজার ১৪৮ জন যাত্রী।

গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮৬টি, সৌদি এয়ারলাইনস ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্স ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ১৮ হাজার ২১০টি সেবা দিয়েছে।

হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক থেকে বিভিন্ন বিষয়ে ১৮ হাজার ২১০টি সেবা দেয়া হয়েছে।

২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় সৌদি আরব যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ফিরতি ফ্লাইট শেষ হবে ৩০ জুন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

সৌদি পৌঁছেছেন ৬২৫৯২ বাংলাদেশি হজযাত্রী, ১৮ জনের মৃত্যু

B
BN DESK | 20 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার