Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুটারে ছয় শিশুর ছবি ভাইরাল, পুলিশের কাছে অভিযোগ

BN DESK
29 April 2026, 06:57 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে একটি ব্যস্ত সড়কে স্কুটারের ওপর ছয় শিশুর বিপজ্জনক অবস্থানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

ছবিটি ২৬ এপ্রিল সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করেন শ্রোয়াস শ্রেয়ু নামে এক ব্যবহারকারী। জানা যায়, এটি পদারায়ণপুরা মেইন রোডের গৌরিপাল্যা এলাকায় তোলা। পোস্টে বেঙ্গালুরু সিপি পুলিশসহ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

ছবিতে দেখা যায়, এক কিশোর স্কুটার চালানোর ভঙ্গিতে সামনে বসে আছে এবং তার পেছনে আরও পাঁচ শিশু বসে রয়েছে। তাদের কারও মাথায় হেলমেট নেই। তবে তারা সত্যিই চলন্ত অবস্থায় ছিল, নাকি শুধু ছবি তোলার জন্য বসেছিল—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। যদিও ছবিটি শেয়ারকারী দাবি করেছেন, তারা তখন রাস্তায় চলাচল করছিল।

এ ঘটনায় বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ অভিযোগটি গ্রহণ করে তদন্তের জন্য মাগাদি রোড ট্রাফিক থানায় পাঠিয়েছে।

ভারতের ট্রাফিক আইন অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কদের মোটরযান চালাতে দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর দায়ভার পড়ে অভিভাবক বা গাড়ির মালিকের ওপর।

সামাজিক মাধ্যমে অনেকেই শিশুদের অভিভাবকদের কঠোর সমালোচনা করেছেন। কেউ কেউ এটিকে দায়িত্বহীনতার উদাহরণ বলে উল্লেখ করেছেন এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আবার কিছু ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, শিশুরা আদৌ স্কুটার চালাচ্ছিল কিনা, নাকি শুধু ছবি তুলছিল—এ নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো হচ্ছে কিনা।

সূত্র; এনডিটিভি

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

স্কুটারে ছয় শিশুর ছবি ভাইরাল, পুলিশের কাছে অভিযোগ

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার