Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান বিচারপতির শোক

BN DESK
03 September 2026, 03:44 AM পড়তে ১ মিনিট
স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান বিচারপতির শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। 

আজ সোমবার বিকেলে এক শোক বার্তায় তিনি দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারিসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। 

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্ন ইউনিটে চিকিৎসারত আহতদের খোঁজ খবর নেয়ার এবং প্রয়োজনীয় সহযোগীতার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান বিচারপতির শোক

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার