Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর 

BN DESK
05 September 2026, 10:33 AM পড়তে ১ মিনিট
স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর 

মফস্বল ডেস্ক : নোয়াখালীর সদর উপজেলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আবুল কালাম (২৭) নামে একজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চরমটুয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহত আবুল কালামকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চরমটুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ গ্রামের এলাচ মিয়ার ছেলে। নিহতদের মধ্যে আসমা আক্তার (৫) আবুল কালামের মেয়ে। অন্যজন আরাফাত হোসেন (৬) আবুল কালামের শ্যালক সাদ্দাম হোসেনের ছেলে। নিহত দুজনই স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সকালে দুই শিশুকে বাইসাইকেলে স্কুলে নিয়ে যাচ্ছিলেন আবুল কালাম। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৭১১৭) সাইকেলে ধাক্কা দিলে তিনজন নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই শিশু ঘটনাস্থলে মারা যায় এবং আবুল কালাম গুরুতর আহত হন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর 

B
BN DESK | 11 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার