Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুল খুললেন দীপিকা পাডুকোন

BN DESK
03 September 2026, 09:29 PM পড়তে ১ মিনিট
স্কুল খুললেন দীপিকা পাডুকোন

বিনোদন ডেস্ক : আজ মঙ্গলবার বাবা প্রকাশ পাড়ুকোনের ৭০তম জন্মদিনে নতুন ঘোষণা দিলেন দীপিকা পাডুকোন। নতুন ব্যাডমিন্টন স্কুল উদ্বোধন করলেন তিনি। যে পরিবারের শয়নে-স্বপনে শুধুই ব্যান্ডমিন্টন, সেই পরিবারের মেয়ে হিসেবে দীপিকা যে বাবাকে তার জন্মদিনের সেরা উপহারটা দিয়ে দিয়েছেন, তা বলাই বাহুল্য। সেই স্কুলের নাম রেখেছেন ‘পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টন’। ইনস্টাগ্রামে বাবার প্রকাশের সঙ্গে ছবি শেয়ার করে আবেগঘন বার্তা লিখলেন দীপিকা পাড়ুকোন।

ব্যাডমিন্টন স্কুল খোলার সুখবর দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘যেহেতু ব্যাডমিন্টন খেলার পরিবেশে বড় হয়েছি, তাই নিজের চোখে দেখেছি যে, এই খেলাটি কারও জীবনকে শারীরিক-মানসিক, এমনকী আবেগের দিক দিয়ে কতটা প্রভাবিত করতে পারে। এই পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টনের (পিএসবি) মাধ্যমে, আমরা সমাজের সকল স্তরের মানুষের কাছে ব্যাডমিন্টন খেলার আনন্দ এবং শৃঙ্খলা পৌঁছে দিতে চাই। এবং নতুন প্রজন্মকে আরও স্বাস্থ্য সচেতন, মনোযোগী এবং খেলাধুলায় অনুপ্রেরণা জোগাতে চাই।’ 

সেই পোস্টেই বাবার উদ্দেশে দীপিকা লিখেন, বাবা, যারা তোমাকে ভালো করে চেনেন, ‘তারা জানেন এই খেলা নিয়ে তোমার আবেগ কীরকম। ৭০ বছর বয়সেও তুমি খাও, ঘুমাও এবং শ্বাস নাও ব্যাডমিন্টনের মাধ্যমেই। আর আমি তোমার আবেগকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আজ থেকে ব্যাডমিন্টন সকলের জন্য। শুভ জন্মদিন।’ অভিনেত্রীর শেয়ার করা বিবৃতিতে জানানো হয়েছে, প্রতি বছর পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টন ৭৫টি করে সেন্টার খুলবে।

আগামী ২০২৭ সালের মধ্যে আড়াইশোটি ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র খোলার ঘোষণা করেছেন দীপিকা। যদিও বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, জয়পুর, পুনে, নাসিক, মাইসুরু, পানিপথ, দেরাদুন, উদয়পুর, কোয়েম্বাটোর, সাংলি এবং সুরাট-সহ ভারতের ১৮টি শহরে ৭৫টিরও বেশি ব্যাডমিন্টন স্কুল রয়েছে প্রকাশ পাড়ুকোনের উদ্যোগে। যোগ্য উত্তরসূরী হিসেবে এবার বাবার সেই স্বপ্নকেই এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী দীপিকা পাড়ুকোন।

মডেল হিসেবে নিজের ইনিংস শুরুর আগে ‘শাটলার’ হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন দীপিকা। পরবর্তীতে বিজ্ঞাপনে কাজ করার পর গ্ল্যামার দুনিয়ার স্পটলাইট কেড়ে নেন তিনি। বর্তমানে বলিউডের সবথেকে ‘দামি’ অভিনেত্রী তিনি। যেমন তার আকাশছোঁয়া পারিশ্রমিক, তেমন কাজের ক্ষেত্রেও  রাখেন না কোনও অভিযোগ। 

দীপিকা একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি যদি অভিনেত্রী না হতেন, তাহলে মডেল হতেন, আবার তিনি যদি মডেল নাও হতেন, তাহলে অবশ্যই ব্যাডমিন্টন প্লেয়ার হতেন। মডেলিং ও অভিনয় তার এখনকার প্রেম হলেও, ব্যাডমিন্টন যে তার প্রথম প্রেম, তা একাধিকবার স্বীকার করেছেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

স্কুল খুললেন দীপিকা পাডুকোন

B
BN DESK | 10 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার