Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্টার নাইটে অতিথি অপি করিম

BN DESK
09 October 2025, 06:48 AM পড়তে ১ মিনিট
স্টার নাইটে অতিথি অপি করিম

২৯ আগস্ট শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। এই পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকনন্দিত এই অভিনেত্রী নাটক, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি একজন মডেল, নৃত্যশিল্পী এবং উপস্থাপক হিসেবেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।

এই বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক স্মৃতি, ঘটনা, অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। রয়েছে সাফল্য-ব্যর্থতা, সুখ-দুঃখের গল্প, যার অনেক কিছুই হয়তো প্রকাশ করেননি কখনো। এ অনুষ্ঠানে সেসব কথা উঠে আসবে। সেই সাথে তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন।

অনুষ্ঠানে তার প্রিয় নাটক, চলচ্চিত্রের ক্লিপিংসও দেখানো হবে। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

স্টার নাইটে অতিথি অপি করিম

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার