Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা

BN DESK
02 September 2026, 07:10 PM পড়তে ১ মিনিট
স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মফস্বল ডেস্ক : গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর সোহাগ হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার বিকেলে মহানগরীর কোনাবাড়ী মেট্রোপলিটন থানার বাইমাইল এলাকার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রতিবেশীদের ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রী মৌ আক্তারকে হত্যার পর আত্মহত্যা করে সোহাগ। নিহত সোহাগ হোসেন সিরাজগঞ্জের তারাশ উপজেলার ধাপ তেঁতুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তার স্ত্রী মৌ আক্তার বৃষ্টি (২০) একই জেলার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। এ দম্পতি বাইমাইল মধ্যপাড়া কাদের মার্কেট এলাকার ভাড়া বাসায় থাকতেন। 

মৌ আক্তার বৃষ্টির চাচা রতন মিয়া জানান, দুই বছর আগে সোহাগের সঙ্গে মৌয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। তার ভাতিজি সিরাজগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার স্বামী সোহাগ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকের কোনাবাড়ী শাখার অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চলতি মাসের ১ তারিখে তারা বাইমাইলের ভাড়া বাসায় ওঠেন। তারা কেন এমন ঘটনা ঘটিয়েছেন, তা স্বজন বুঝতে পারছেন না। 

বাড়ির মালিকের ছেলে দেওয়ান মোহাম্মদ রাসেল বলেন, সকাল থেকে সোহাগ-মৌ দম্পতির ঘরের দরজা বন্ধ ছিল। অন্য ভাড়াটিয়ারা অনেকবার ডাকাডাকি করলেও দরজা খোলেননি। বিকেলে আবারও দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেন তারা। এসময় দরজা ভেতর থেকে বন্ধ দেখে ৯৯৯-এ কল দেওয়া হয়। পুলিশ বিকেল ৪টার দিকে এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। এসময় মেঝেতে মৌয়ের গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়। গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল তার স্বামী সোহাগের মরদেহ।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করে। সিআইডি’র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা

B
BN DESK | 09 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার