Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ত্রীকে গলা কেটে হত্যা করে পলাতক স্বামী

BN DESK
02 September 2026, 09:22 AM পড়তে ১ মিনিট
স্ত্রীকে গলা কেটে হত্যা করে পলাতক স্বামী

মফস্বল ডেস্ক: গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে লেপ, কম্বল ও কাঁথা দিয়ে পেঁচিয়ে রেখে পালিয়েছে স্বামী শামিম হোসেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।নিহত ব্যক্তি হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বেলতলা এলাকার মো. মোতালেব মিয়ার মেয়ে রতনা আক্তার (২২)।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী দুজনেই একই কারখানায় কাজ করতেন এবং মোগরখাল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কয়েক দিন ধরে ঘরের দরজায় তালা ঝুলতে দেখে প্রতিবেশিদের ধারণা ছিল তারা বাইরে গেছেন। তবে মঙ্গলবার রাতে ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশের ধারণা, ৪-৫ দিন আগে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করে স্বামী শামিম হোসেন পালিয়ে যান। নিহত রতনা সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বেলতলা এলাকার মো. মোতালেব মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের বিডি ফ্যাশন লিমিটেডে চাকরি করতেন।

গাজীপুরের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, খবর পেয়ে গলাকাটা ও অর্ধগলিত ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তার পলাতক স্বামীকে গ্রেপ্তার করতে অভিযোগ চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

স্ত্রীকে গলা কেটে হত্যা করে পলাতক স্বামী

B
BN DESK | 05 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার