Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ত্রীকে হত্যা করে শ্বশুরকে মেয়ের লাশ নিতে বলা স্বামী গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 11:20 AM পড়তে ১ মিনিট
স্ত্রীকে হত্যা করে শ্বশুরকে মেয়ের লাশ নিতে বলা স্বামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে স্ত্রী নাদিরা বেগমকে (৩১) হত্যার অভিযোগে স্বামী আমিনুল ইসলাম খোকনকে (৩২) সিলেট মহানগরীর সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

নাদিরা বেগম ও আমিনুল ইসলাম দম্পতি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা কপাটিয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তারা দুজনেই স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

র‍্যাব জানায়, গত ২৪ এপ্রিল এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পরপরই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত খোকনের অবস্থান শনাক্ত করে। এরপর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন স্ত্রীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে।”

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘‘গ্রেপ্তার আমিনুল ইসলামকে র‍্যাব থেকে থানায় হস্তান্তর করা হয়েছে।’’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে রেখে শ্বশুরকে ফোন করেন আমিনুল। বলেন, “আপনার মেয়েকে মেরে ফেলছি। এসে লাশ নিয়ে যান।” এরপর সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যান তিনি।

এলাকা: গাজীপুর শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

স্ত্রীকে হত্যা করে শ্বশুরকে মেয়ের লাশ নিতে বলা স্বামী গ্রেপ্তার

B
BN DESK | 27 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার