Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে অভিমানে আত্মহত্যা স্বামীর

BN DESK
01 September 2026, 06:02 PM পড়তে ১ মিনিট
স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে অভিমানে আত্মহত্যা স্বামীর

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে স্ত্রীর পাঠানো ডিভোর্স লেটার হাতে পেয়ে মজনু পারভেজ (৩৯) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আজ শনিবার (৩০ আগস্ট) সকালে পৌরসভার উত্তর ওবদাবাদ এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মজনু পারভেজ পৌর এলাকার মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে। প্রায় ২৫ বছর আগে তিনি বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের রোকসানা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।

জানা যায়, পারিবারিক কলহের কারণে তিন মাস আগে রোকসানা খাতুন সন্তানদের রেখে বাবার বাড়িতে চলে যান। পরিবারের উদ্যোগে তাকে ফেরানোর চেষ্টা ব্যর্থ হলে এক সপ্তাহ আগে তিনি স্বামীর উদ্দেশে ডিভোর্স লেটার পাঠান। তবে বিষয়টি মজনুকে জানানো হয়নি। শুক্রবার ডাকপিয়ন সরাসরি চিঠি দিয়ে গেলে তিনি ভেঙে পড়েন। এরপর আজ শনিবার ভোরে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মজনু পারভেজের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

তাড়াশ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে অভিমানে আত্মহত্যা স্বামীর

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার