Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ত্রীর সাথে অভিমান করে ট্রেনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

BN DESK
02 September 2026, 07:42 PM পড়তে ১ মিনিট
স্ত্রীর সাথে অভিমান করে ট্রেনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক:  স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকায় সাইদুর রহমান রহিদ (৩৬) নামে এক যুবক ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে কাটা পড়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মারা যান তিনি। ওই সময় ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সাইদুর রহমান রহিদ ঢাকার কাফরুল এলাকার ইসলাম শেখের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করতেন। প্রায় সাত বছর আগে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকায় বিয়ে করেন। তাদের সংসারে ছয় বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার সাইদুর ঢাকা থেকে শ্বশুরবাড়ি আসেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে বাড়ি থেকে বের হয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন সাইদুর। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

স্ত্রীর সাথে অভিমান করে ট্রেনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

B
BN DESK | 14 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার