Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গাবতলী ও টেকনিক্যাল মোড় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

BN DESK
10 October 2025, 06:09 PM পড়তে ১ মিনিট
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গাবতলী ও টেকনিক্যাল মোড় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গাবতলী ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে এসে অবস্থান নেন। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজট দেখা দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অধ্যাপক ডা. এ কে আজাদ খান স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও তাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকায় বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অস্তিত্বহীনতায় ভুগছে। স্থায়ী ক্যাম্পাস নিশ্চিত না হওয়াতে শিক্ষা কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে। তারা জানান, শিক্ষার্থীরা গত দুইদিন ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছে। কিন্তু কোনো ফল না পেয়ে সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গাবতলী ও টেকনিক্যাল মোড় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার