Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন : রফিকুল ইসলাম

BN DESK
05 September 2026, 03:22 AM পড়তে ১ মিনিট
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন : রফিকুল ইসলাম

মফস্বল ডেস্ক:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, পরিবেশের কথা বলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আহ্বান জানাই, অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমি মনে করি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল। আগের সরকারের সময় থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সকল মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে এখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা পূর্বেই নির্ধারিত ছিল। ফ্যাসিবাদী সরকারের আমলে যারা ক্ষমতায় ছিলেন, তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করেননি।মাওলানা রফিকুল ইসলাম বলেন, এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বলেছি- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জায়গাতেই দ্রুত ক্যাম্পাস নির্মাণ করুন। সরকারের পক্ষ থেকেও আমাদের জানানো হয়েছিল যে তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করবেন। দুই দিন আগে ভাইস চ্যান্সেলর সাহেব আমাকে জানিয়েছেন, পরিবেশ মন্ত্রণালয় চলনবিলের সঙ্গে সংশ্লিষ্ট করে একটি বাধা সৃষ্টি করেছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এলাকার সঙ্গে চলনবিলের কোনো সম্পৃক্ততা নেই। শাহজাদপুর ও উল্লাপাড়া এই দুই উপজেলার সঙ্গেও চলনবিলের অফিসিয়ালি কোনো সম্পর্ক নেই।
 

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন : রফিকুল ইসলাম

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার