Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

BN DESK
29 March 2026, 03:11 AM পড়তে ১ মিনিট

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে তিনি এ শোক জানান। বিবৃতিতে জামায়াত আমির বলেন, আজ ২৮ মার্চ সিঙ্গাপুর স্থানীয় সময় বেলা দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালের সংবাদে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তিনি আরও বলেন, আমি তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সহধর্মিণী হিসেবে পরিবার ও সমাজে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, মরহুমাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার