Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্পেনে নতুন ক্লাব কিনলেন মেসি

BN DESK
02 September 2026, 05:16 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব ইউই কর্নেয়ার কিনে নিয়েছেন লিওনেল মেসি। মালিকানা নেয়ার পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় মেসি বলেন, ‘আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই এবং বলতে চাই যে আমরা এখানে আছি-একসাথে এগিয়ে যেতে এবং যেভাবে প্রয়োজন সাহায্য করতে। এই নতুন প্রকল্প নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।’ এর আগে দলের একটি ম্যাচ চলাকালে মেসি সামাজিকমাধ্যমে লিখেছিলেন, ‘আমি প্রতি সপ্তাহে তোমাদের খেলা অনুসরণ করছি এবং সমর্থন দিচ্ছি।’

ইন্টার মিয়ামি এবং আর্জেন্টিনার তারকা খেলোয়াড় মেসি ১৬ এপ্রিল এই স্প্যানিশ ক্লাবটি কেনার ঘোষণা দেন। এটি যুব ফুটবল উন্নয়নে তার নতুন বিনিয়োগের অংশ। কর্নেয়া তাদের একাডেমির জন্য সুপরিচিত, যেখানে থেকে জর্দি আলবা, জেরার্ড মার্টিন এবং ডেভিড রায়ার মতো খেলোয়াড় উঠে এসেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

স্পেনে নতুন ক্লাব কিনলেন মেসি

B
BN DESK | 02 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার