Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী পরিদর্শন শেষে ময়মনসিংহের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

BN DESK
23 May 2026, 08:45 PM পড়তে ১ মিনিট

প্রধানমন্ত্রী তারেক রহমান  তেজগাঁওস্থ কার্যালয়ে স্পোর্টস কার এবং ইলেকট্রিক ভেহিক্যালের (ইভি) একটি প্রদর্শনীতে অংশ নিয়েছেন। প্রদর্শনী শেষে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।শনিবার (২৩ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে অংশ নিতে সকাল থেকেই বেশ কিছু আধুনিক স্পোর্টস কার এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে। এর মধ্যে ব্যাটারিচালিত আধুনিক প্রাইভেট কার ও মোটরসাইকেলও রয়েছে।

প্রধানমন্ত্রী প্রদর্শনীটি ঘুরে দেখেন এবং দেশের বাজারে পরিবেশবান্ধব যানবাহনের সম্প্রসারণ ও প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।ত্রিশাল সফরে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে প্রথমে তিনি একটি খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।ময়মনসিংহ সফরকালে রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেল নাগাদ স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ত্রিশাল ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, নেতাকর্মীদের মাঝেও দেখা গেছে উৎসবমুখর আমেজ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী পরিদর্শন শেষে ময়মনসিংহের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার