Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্প্যানিশ আদালতে আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

BN DESK
08 October 2025, 03:04 PM পড়তে ১ মিনিট
স্প্যানিশ আদালতে আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক : কর ফাঁকির মামলায় ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তিকে বুধবার এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্প্যানিশ আদালত। এছাড়া তাকে তিন লাখ ৮৬ হাজার ইউরো বা প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করা হয়েছে। কার্লো আনচেলত্তি দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। এর মধ্যে ২০১৪-১৫ মৌসুমে তিনি কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ দায়ের করা হয়। ওই সময় তার ইমেজ স্বত্বের ওপর অর্জিত আয়ের ওপর কর দেননি বলে মামলা দায়ের করা হয়। 

শুনানিতে আনচেলত্তি জানান, ক্লাবের থেকে তার ইমেজ স্বত্বের ওপর কর দেওয়ার বিষয়টি জানানো হয়নি। যে কারণে অনিচ্ছায় কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি। এক বছরের কারাদণ্ডের আদেশ আসলেও আনচেলত্তিকে জেলে যেতে হবে না। সংবাদ মাধ্যম রয়র্টার্স দাবি করেছে, স্প্যানিশ আইনে কর ফাঁকির জন্য কারাদণ্ডের বিধান থাকলেও আসলে তেমন কাউকে তা ভোগ করতে হয় না। এর আগে শুনানিতে আনচেলত্তি আইনজীবীর মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন। তবে বাদি পক্ষ কর ফাঁকির জন্য আনচেলত্তির অর্থদণ্ডের পাশাপাশি চার বছর নয় মাসের কারাদণ্ড দাবি করে। আনচেলত্তি দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসার পর কর ফাঁকির মামলায় হাজিরা দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

স্প্যানিশ আদালতে আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার