Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বদেশি ফেলিক্স এবার ক্লাবেও সতীর্থ রোনালদোর

BN DESK
10 October 2025, 07:21 AM পড়তে ১ মিনিট
স্বদেশি ফেলিক্স এবার ক্লাবেও সতীর্থ রোনালদোর

স্পোর্টস ডেস্ক : তাকে বলা হয়েছিল ‘নতুন রোনালদো’। তার জন্য আতলেতিকো মাদ্রিদ খরচ করেছিল ১২ কোটি ৬০ লাখ ইউরো। এখনো দলবদলে চতুর্থ সর্বোচ্চ দামি ফুটবলারের স্থানটি তার দখলে। নতুন রোনালদো হওয়া দূরে থাক, পায়ের নিচে যেন মাটিই খুঁজে পেলেন না। অথচ আতলেতিকো মাদ্রিদ, চেলসি, বার্সেলোনা ও এসি মিলানের মতো ক্লাবের হয়ে নিজেকে চেনানোর সুযোগ পেয়েছিলেন ফেলিক্স। কিন্তু কোথাও সেভাবে ডানা মেলতে পারলেন না।

ইউরোপিয়ান পরাশক্তিগুলোয় ব্যর্থতার গল্প লেখা ফেলিক্স মাত্র ২৫ বছর বয়সে ছেড়ে যাচ্ছেন ইউরোপ। ফেলিক্সের নতুন ঠিকানা জাতীয় দল সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি আরবের ক্লাব আল নাসর। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ফেলিক্সের আল নাসরে যাওয়ার খবর নিশ্চিত করেছে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম। জানা গেছে, প্রাথমিকভাবে ৩ কোটি ইউরোর চুক্তিতে একমত হয়েছে উভয়পক্ষ। সঙ্গে বড় অঙ্কের সেল-অন ক্লজ এবং অ্যাড-অনসও অন্তর্ভুক্ত আছে। শিগগিরই স্বাস্থ্য পরীক্ষা ও চুক্তি স্বাক্ষরের জন্য ফেলিক্স সৌদি আরবে উড়াল দেবেন বলেও জানা গেছে। 

বেনফিকার হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা ফেলিক্স রেকর্ড গড়া ট্রান্সফারে আতলেতিকোতে যোগ দেন ২০১৯ সালে। আতলেতিকোতে সম্ভাবনা জাগিয়েও বড় কিছু করতে পারেননি তিনি। এর মধ্যে বার্সেলোনা ও চেলসিতে ধারেও খেলেছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। পরে ২০২৪ সালে তাকে পাকাপাকিভাবে কিনে নেয় চেলসি। কিন্তু ইংলিশ ক্লাবটিতেও থিতু হতে পারেননি তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ধারে যোগ দেন এসি মিলানে। মিলানের হয়ে সব মিলিয়ে ২১ ম্যাচ খেলে করেছেন মাত্র ৩ গোল। আর এমন ব্যর্থতার কারণে এবার ইউরোপই ছাড়তে হচ্ছে তাকে। সব ঠিকঠাক থাকলে আগামী মৌসুমে ফেলিক্সকে দেখা যাবে সৌদি প্রো লিগে।

সবাই যখন ক্যারিয়ারের শেষ দিকে সৌদি আরবে ঠিকানা খুঁজে নিচ্ছেন, সেখানে মাত্র ২৫ বছর বয়সে ফেলিক্সকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে তার সুযোগ আছে রোনালদোর ছোঁয়ায় নিজেকে খুঁজে পেয়ে আবার ইউরোপে ফেরার। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

স্বদেশি ফেলিক্স এবার ক্লাবেও সতীর্থ রোনালদোর

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার