Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী

BN DESK
12 March 2026, 09:11 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া প্রথম বক্তব্যে ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন—সংগ্রামের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন তিনি। স্মরণ করেছেন তার প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কথা।

‘দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি’— বললেন প্রধানমন্ত্রী। এরপর খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

দল—মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন বলে জানালেন প্রধানমন্ত্রী। বললেন, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। সেজন্য প্রয়োজন সবার সহযোগিতা।

স্বনির্ভর দেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার