Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বস্তির জয়ে বছর শুরু গার্ডিওয়ালার

BN DESK
02 September 2026, 11:27 AM পড়তে ১ মিনিট
স্বস্তির জয়ে বছর শুরু গার্ডিওয়ালার

স্পোর্টস ডেস্ক : বছরের শুরুটা স্বস্তি দিয়ে শুরু করল পেপ গার্দিওলার ম্যানসিটি। নতুন বছরের প্রথম ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৪—১ গোলে হারিয়েছে সিটিজেনরা। আগের লিগ ম্যাচে লেস্টার সিটিকে ২—০ গোলে হারিয়েছিল আকাশী—নীলরা।

শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে জোড়া গোল করেছেন ম্যানসিটি তারকা আরলিং হালান্ড। ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের ষষ্ঠ স্থানে আছে সিটি। দুই ম্যাচ হাতে থাকা লিভারপুল থেকে এখনো ১১ পয়েন্ট পিছিয়ে গার্দিওলার দল। ১৮ ম্যাচের টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৫। ম্যানসিটি’র সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যামের অবস্থান ১৩তম। ম্যানসিটির ৩টি গোলেই অবদান রাখেন সাভিনহো। ১০ মিনিটে ওয়েস্টহ্যামের আত্মঘাতী গোলেও নাম জড়িয়ে ছিল ব্রাজিলিয়ান এই তারকার। ৪২ ও ৫৫ মিনিটে আকাশী—নীলদের ২টি গোলে অ্যাসিস্ট করেন সাভিনহো। ২টি গোলই করেন হালান্ড। গত সেপ্টেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে জোড়া করলেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড।

সিটি’র শেষ গোলে সহায়তা করেন কেভিন ডি ব্রুইনা। ৫৮ মিনিটের বেলজিয়ান তারকার অ্যাসিস্টে গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। এতে ম্যানসিটি এগিয়ে যায় ৪—০ গোলে। ৭১ মিনিটে ওয়েস্টহ্যামের সান্ত্বনার একটি গোল করেন নিকলাম ফুলক্রুগ। শেষ বাশিঁর আগ পর্যন্ত ম্যাচের স্কোরলাইন বহাল থাকে ৪—১ তেই। প্রিমিয়ার লিগের এই মৌসুমে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো ম্যাচে ৪ গোল করলো সিটি। এর আগে ইপসউইচের বিপক্ষে ৪—১ গোলে জিতেছিল গার্দিওলার দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

স্বস্তির জয়ে বছর শুরু গার্ডিওয়ালার

B
BN DESK | 05 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার