Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

BN DESK
04 September 2026, 03:51 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। রনাঙ্গনের সৈনিক তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ডাক দিয়ে রনাঙ্গন থেকে সরে না গিয়ে যুদ্ধ করেছেন। পরবর্তীতে দেশের সংকটময় মূহুর্তে দেশ ও জনগণকে রক্ষা করতে রাষ্ট্রিয় ক্ষমতায় এসেছে।

তিনি ক্ষমতায় আসার পর দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পেক্ষাপটের আমল পরিবর্তন হয়। দেশ এগুতে থাকে। তাকে শহিদ করে দেশ নিয়ে ষড়যন্ত্র করা হয়। পরবর্তীতে বাংলাদেশের সবচে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে আবার দেশ গঠনে ব্যস্ত হয়ে পড়েন এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড় করান।

কিন্তু মাঝে ১৭ বছর ফ্যাসিস্ট সরকার লুটপাট করে দেশকে ধ্বংসের দাঁড় প্রান্তে নিয়ে যান। গত ১২ ফেব্রুয়ারির  নির্বাচনে বিএনপি জয়লাভ করে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে।

মাত্র এক মাসেই তারেক রহমানের সরকার বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ আগামী দিনে কোন পথে হাটবে। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না। এবার কেবল এগুনোর পালা। তিনি বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, ডা. শাহ মো. শাজাহান, ডা. মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জেলা যুব দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, মহিলা দল নেত্রী পলিন তালুকদার, সুরাইয়া জেরিন রনি প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

B
BN DESK | 27 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার