Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

BN DESK
06 September 2026, 06:12 PM পড়তে ১ মিনিট

সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে আগামী অর্থ বছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। 

তিনি বলেন, নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে, জুন মাসের মধ্যে হেলথ কার্ডও দেওয়া হবে। জনগণের কল্যাণে কৃষিঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা, খাল খননসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত লোকজ মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হামের প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনে হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ২০ তারিখ থেকে সারাদেশে হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। ইতোমধ্যে হামের বিস্তার রোধে আমরা সক্ষম হয়েছি এবং মৃত্যু হারও কমে গেছে। আশা করছি- দুই সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে চলে আসবে।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় মনোহরদী উপজেলা নিবার্হী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মনোহরদীর সহকারী কমিশনার ভূমি সজিব মিয়া, মনোহরদীর উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন প্রমুখ।

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

B
BN DESK | 14 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার