Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বাস্থ্যখাতে বাজেট ৫ গুণ বাড়ানোর পরিকল্পনা: প্রতিমন্ত্রী

BN DESK
09 April 2026, 05:56 PM পড়তে ১ মিনিট

দেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনাকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে এই ভেঙে পড়া ব্যবস্থা ঠিক করার বড় চ্যালেঞ্জ নিয়েছে সরকার—এ কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য খাতের বাজেট পাঁচ গুণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) গুলশানের একটি হোটেলে সাইটসেভার্সগিল্ডান অ্যাকটিভওয়্যার–এর যৌথ উদ্যোগে ‘সমন্বিত চক্ষু সেবা’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। ফলে এই ‘ভেঙে পড়া সিস্টেম’ পুনর্গঠন করা এখন বড় চ্যালেঞ্জ। তিনি আরও জানান, সক্ষমতার অভাবে বরাদ্দকৃত বাজেটের পুরোটা অনেক সময় খরচ করা যায় না—এ সক্ষমতা বাড়ানো জরুরি।

দীর্ঘদিন অন্ধত্ব প্রতিরোধে কাজ করা ড. মুহিত এ সময় আবেগপ্রবণ হয়ে বলেন, জীবনের বড় একটি অংশ তিনি এই খাতে কাজ করেছেন এবং প্রতিমন্ত্রী হিসেবে এ ধরনের উদ্যোগে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন।

সাভারের পাথালিয়া ও ধামসোনা ইউনিয়নের পোশাক শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চালু হওয়া এ প্রকল্পে চোখের পরীক্ষা, ছানি অপারেশন, ওষুধ ও চশমা সরবরাহ করা হবে। পাশাপাশি স্কুলভিত্তিক চক্ষু স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিমন্ত্রী প্রতিবন্ধী শিশুদের দ্রুত শনাক্ত করে চিকিৎসা ও থেরাপির মাধ্যমে মূলধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দৃষ্টি সুরক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার এবং তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. এ এস এম এম কাদির। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা, সাইটসেভার্সের প্রতিনিধি, গিল্ডানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

স্বাস্থ্যখাতে বাজেট ৫ গুণ বাড়ানোর পরিকল্পনা: প্রতিমন্ত্রী

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার