Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বাস্থ্যের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

BN DESK
11 March 2026, 12:28 AM পড়তে ১ মিনিট

স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
 

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব সনজীদা শারমিনের সই করা আদেশে বলা হয়েছে, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে তার বর্তমান কর্মস্থল থেকে বদলিপূর্বক স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকায় মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হলো।


জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আদেশের অনুলিপি এরইমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট সব দফতরে প্রয়োজনীয় কার্যার্থে পাঠানো হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

স্বাস্থ্যের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার