Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা

BN DESK
12 March 2026, 06:52 PM পড়তে ১ মিনিট

কক্সবাজারের টেকনাফে পরোয়ানাভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করায় র‍্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া মাঠে এ ঘটনা ঘটে। এতে র‍্যাবের দুই সদস্য আহত হন। সেই সঙ্গে বাহিনীর ব্যবহৃত দুটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

গ্রেফতার ব্যক্তির নাম ফরিদুল আলম (৩৮)। তিনি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও নাজিরপাড়ার বাসিন্দা।

র‍্যাব-১৫ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাজিরপাড়া ফুটবল মাঠে একটি ইফতার মাহফিল থেকে পরোয়ানাভুক্ত আসামি ফরিদুলকে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগী ও সমর্থকরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালান।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জানান, হামলার খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থল পরিদর্শন করে। তখন আগুনে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার