Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্মার্টফোন না পেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

BN DESK
10 October 2025, 08:36 AM পড়তে ১ মিনিট
স্মার্টফোন না পেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে স্মার্ট ফোন না পেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত ফেরদৌসী খাতুন (৯) মালেশিয়া প্রবাসী ফরহাদ হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গতকাল রোববার দুপুরে উপজেলার ধানগড়া ইউনিয়নের সৌলীসবলা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী মায়ের কাছে স্মার্টফোন চাইলে তার মা স্মার্টফোন না দিয়ে জরুরি প্রয়োজনে বাজারে চলে যায়। বাজার থেকে এসে দেখে নিজ ঘরে তার মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলছে। এরপর পুলিশকে খবর দিলে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে এসআই এখলাছুর রহমান জানান, শিশুটির পরিবার দাবি করেছে, শিশুটি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তার ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না। তবে এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

স্মার্টফোন না পেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার