Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সড়ক ও জনপথ অধিপ্তরের অধীনে বগুড়ায় হলো জোন অফিস এবং নওগাঁ সার্কেল অফিস

BN DESK
04 September 2026, 05:30 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : সড়ক ও জনপথ অধীপ্তরের অধিন বগুড়া সড়ক জোন অফিস এবং নওগাঁ সার্কেল অফিস করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সড়ক বিভাগের সিনিয়র সহকারি সচিব (অতিরিক্ত দায়িত্ব) পারভীন সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এটি জানান হয়েছে।

ওই চিঠিতে বলা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়কজোন, বগুড়া ও সড়ক সার্কেল, নওগাঁএর দপ্তর ভিত্তিক কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য বগুড়া জোন ও নওগাঁ সাকেৃল করা হলো। বগুড়া সার্কেলের আওতায় বগুড়া ছাড়াও জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা অন্তভুক্ত হলো।

নওগাঁ ও সিরাজগঞ্জ ছিলো সড়ক বিভাগের রাজশাহী জোনের আওতায় এবং বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা ছিলো রংপুর জোনের আওতায়। জোন হওয়ার ফলে জোন অফিসে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, একজন নির্বাহী প্রকৌশলী, ২ জন সহকারি প্রকৌশলী, ২ জন উপ-সহকারী প্রকৌশলী, একজন প্রশাসনিক অফিসার সহ অন্যান্য কর্মচারি থাকবে।

নওগাঁ জোনে একজন তত্বাবধায়ক প্রকৌশলী, ১ জন উপ বিভাগীয় প্রকৌশলী, ২ জন সহকারি প্রকৌশলী,২ জন উপ সহকারি প্রকৌশলীসহ অন্যান্য কর্মচারি থাকবেন। বগুড়া জোন অফিস হবে চারমাথাস্থ তত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় সংলগ্ন।

এতদিন বগুড়া রংপুর জোনের অধিনে থাকায় বগুড়ার কোন কাজে ছুটতে হতো রংপুরে। এখন আর যেতে হবে না। ফলে সকল কাজে গতি আসবে বলে মনে করছেন বগুড়ার কর্মকর্তারা।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সড়ক ও জনপথ অধিপ্তরের অধীনে বগুড়ায় হলো জোন অফিস এবং নওগাঁ সার্কেল অফিস

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার