মফস্বল ডেস্ক: রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে মিনি পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।