Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সড়ক দুর্ঘটনায় আহত বগুড়া জিলা স্কুলের ছাত্র মেহেদীর মৃত্যু

BN DESK
04 September 2026, 03:46 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনায় আহত বগুড়া জিলা স্কুলের ৫ম শ্রেণির ছাত্র মেহেদী (১২) মারা গেছে। গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত আল ওয়াহেদুল ইসলাম মেহেদী শহরের জামিলনগরের বাসিন্দা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল ইসলামের ছেলে।

স্থানিয় সূত্র জানায়, গত ২০ মার্চ মুনজুরুল হক তার ছেলে মেহেদীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ি গাবতলী উপজেলার মাসুদীগ্রামে যাচ্ছিলেন। কিন্তু পথিমথ্যে শহরের উপকন্ঠে সাবগ্রাম এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশার সাথে তাদের বহনকারী মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে মারাত্মকভাবে আহত হয়। এরপর লোকজন তাদেরকে উদ্ধার করে শহরের একটি ক্লিনিকে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে সে মারা যায়।

আজ শুক্রবার সকাল ৯ টায় জামিন নগর কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আ: ওয়াহেদ, জামায়াত নেতা অধ্যাপক আব্দুল মালেক, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদসহ আজিজুল হক কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকগণ ও জামিল নগর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সড়ক দুর্ঘটনায় আহত বগুড়া জিলা স্কুলের ছাত্র মেহেদীর মৃত্যু

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার