Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের মামলায় চালক গ্রেফতার

BN DESK
05 September 2026, 04:39 AM পড়তে ১ মিনিট
সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের মামলায় চালক গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি বাসচালক সানোয়ার হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার সকালে পাবনা পৌর সদরের ডাকবাংলা হাজীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সানোয়ার হোসেন জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান গতকাল রোববার বিকেলে জানান, গ্রেফতারের পর সানোয়ারকে গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি দুর্ঘটনা কবলিত পাবনা এক্সপ্রেস নামক বাসের চালক।

ওসি জানান, গত ৪ জুলাই ভোর পৌনে ছয় টার দিকে পাবনা ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নারায়নগঞ্জ থেকে যাত্রী নিয়ে পাবনা এক্সপ্রেস নামের পরিবহণটি পাবনায় যাচ্ছিল। অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে বাস চালিয়ে দুর্ঘটনাস্থলে তার নিজ লেন রেখে বিপরীত লেনে উল্টো পথে চলে যায়।

এ সময় পাবনা থেকে ঢাকা অভিমুখী একটি ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাসের ৩ জন যাত্রী নিহত হয়। বাসে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। ওই সময় অজ্ঞাতনামা বাস ও ট্রাক চালক পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন গত ৫ জুলাই মাধপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামাল উদ্দিন বাদি হয়ে বাস ও ট্রাক চালক দুইজনকে আসামি করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। এরপর গোপন তথ্যের ভিত্তিতে মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান এর নেতৃৃত্বে হাইওয়ে পুলিশের একটি চৌকস দল গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত পাবনা এক্সপ্রেস বাসের চালক সানোয়ার হোসেন কে গ্রেফতার করা হয়।

এলাকা: পাবনা পাবনা সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের মামলায় চালক গ্রেফতার

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার