Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এলো নতুন বার্তা

BN DESK
31 January 2026, 01:30 AM পড়তে ১ মিনিট

২০২৬ সালের হজে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সকল হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সনদ গ্রহণ করে আগামী ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মন্ত্রণলায়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘২০২৬ সনের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধনকারী সকল হজযাত্রীর সরকারি হাসপাতাল হতে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ গ্রহণপূর্বক আগামী ০৮ ফেব্রুয়ারি হতে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে হবে।’

‘এ প্রেক্ষিতে ২০২৬ সনের হজে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশীসহ সকল হজযাত্রীকে দেশের যে কোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকা কেন্দ্র হতে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ গ্রহণপূর্বক আগামী ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করার জন্য অনুরোধ করা হলো। চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে গমন করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এলো নতুন বার্তা

B
BN DESK | 30 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার