Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হজ যাত্রীদের আন্তরিকভাবে সেবা দিলে পুরস্কৃত করা হবে: ধর্মমন্ত্রী

BN DESK
22 May 2026, 12:16 AM পড়তে ১ মিনিট

পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজ যাত্রীদের চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 

এসময় হজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তিনি বলেন, হজ যাত্রীদের সেবায় যারা আন্তরিকতার সঙ্গে কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। তিনি সতর্ক করে বলেন, দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা শুধু সৌদি আরবে এসে ঘুরে বেড়াবে কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মমন্ত্রী বলেন, হজ যাত্রীরা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদের খেদমত করতে পারাটা সৌভাগ্যের বিষয়। সবাই যেন শতভাগ সন্তুষ্ট থাকে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

বুধবার রাতে তিনি সৌদি আরবে মক্কায় স্থাপিত বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার ঘুরে দেখেন এবং হাজী, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় ধর্মমন্ত্রী প্রতিটি রুমে রুমে গিয়ে রোগীদের খোঁজখবর নেন। তিনি হজ যাত্রীদের সমস্যার কথা শুনেন। অসুস্থ হজ যাত্রীদের আর্থিক সাহায্য করেন। তাদের উদ্দেশ্যে মন্ত্রী  বলেন, আপনাদের এই মুহূর্তে কী প্রয়োজন—মেডিসিন, চিকিৎসা বা আর্থিক সহায়তা—যা দরকার হবে আমরা সেটি নিশ্চিত করার চেষ্টা করব। হজ যাত্রীদের খেদমত করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে, সরকারের কাছেও জবাবদিহি করতে হবে।

হজ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা মন্ত্রীকে জানান, সৌদি আরবে অতিরিক্ত গরমের কারণে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন। কোনো কোনো দিন আড়াই হাজারেরও বেশি রোগীকে সেবা দেওয়া হয়েছে। বিশেষ করে মক্কায় চিকিৎসকদের ওপর চাপ একটু বেশি।

চিকিৎসকরা জানান, বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক দল পাঠানো হয়েছে এবং তারা দিনরাত পরিশ্রম করে হাজীদের সেবা দিয়ে যাচ্ছেন। ধর্মমন্ত্রী চিকিৎসকদের এই আন্তরিকতা ও পরিশ্রমের প্রশংসা করেন।

পরিদর্শন শেষে ধর্মমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগের বছরগুলোর তুলনায় এবার চিকিৎসাসেবার মান অনেক উন্নত হয়েছে। আলহামদুলিল্লাহ, রোগীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, হজ কার্যক্রমে নিয়োজিত সবাই তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সহি বুদ্ধি ও তৌফিক দান করেন, যাতে আরও সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদের খেদমত করতে পারি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হজ যাত্রীদের আন্তরিকভাবে সেবা দিলে পুরস্কৃত করা হবে: ধর্মমন্ত্রী

B
BN DESK | 22 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার