Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হঠাৎ করেই লগআউট ফেসবুক-ইনস্টাগ্রাম! 

BN DESK
05 March 2024, 11:47 PM পড়তে ১ মিনিট
হঠাৎ করেই লগআউট ফেসবুক-ইনস্টাগ্রাম! 

ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে লগইন করতে পারছেন না । হঠাৎ করেই লগআউট হয়েছে ব্যবহারকারীদের আইডি।  অনলাইন বিভ্রাট শনাক্তকারী সাইট ডাউন ডিটেক্টর এ তথ্য জানিয়েছে। 

এর আগে অনেকের ফেসবুক আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। এতে অনেক ব্যবহারকারী আইডি হ্যাক হওয়ার শঙ্কায় পড়ে যান। 

বাংলাদেশ সময় রাত ৯টা ৩৬ মিনিটে ডাউন ডিটেক্টরে তথ্য অনুযায়ী, প্রায় ৭১ শতাংশ ব্যবহারকারী ফেসবুকে লগইন করতে পারছে না।    

ইংলিশ গণ মাধ্যম ফক্স টু নাউ ডট কমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা হচ্ছে। ওয়েবসাইটের কার্যক্রম শনাক্তের ওয়েবসাইট ডাউনডিটেক্টরও ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে।

তবে মেটা কোম্পানির মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে না। ফেসবুক ও ইনস্টাগ্রামের সমস্যা নিয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ব্যবহারকারীদেরকে।

তবে অনেক ব্যবহারকারীরাই মনে করছেন এটি মেটা কোম্পানির সার্ভারে প্রবলেম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা বারবার অযথায় চেষ্টা না করে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন তাহলেই আপনারা আবারো ফেসবুকে লগইন করতে পারবেন এবং ইনস্টাগ্রামে লগইন করতে পারবেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

হঠাৎ করেই লগআউট ফেসবুক-ইনস্টাগ্রাম! 

B
BN DESK | 05 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার