Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হতাহতের সংখ্যা নিয়ে আইএসপিআর যা জানালো

BN DESK
03 September 2026, 03:40 AM পড়তে ১ মিনিট
হতাহতের সংখ্যা নিয়ে আইএসপিআর যা জানালো

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৮ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় আইএসপিআর।

এতে জানানো হয়, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮; বার্ন ইনস্টিটিউটে আহত ৭০, নিহত ২; সিএমএইচ-ঢাকায় আহত ১৪, নিহত ১১; কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত নাই, নিহত ২; লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরায় আহত ১১, নিহত ২; উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০, নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১, নিহত নাই।

এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হতাহতের সংখ্যা নিয়ে আইএসপিআর যা জানালো

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার