Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হত্যা মামলার আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 02:32 AM পড়তে ১ মিনিট
হত্যা মামলার আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে (৪৬) ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন এই তথ্য জানান।

এর আগে গত রবিবার (২০ জুলাই) তাকে গ্রেফতারের পর সোমবার (২১ জুলাই) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মহসিন মিয়া। গ্রেফতার মহসিন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েশ আলীর ছেলে। 

পিবিআইয়ের পুলিশ সুপার বলেন, ২০২৩ সালের ২৩ জুন হতে শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এরই মধ্যে পালিয়ে দুবাই চলে যান অন্যতম আসামি মহসিন মিয়া। পরে ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেফতার করে।

দুবাই পুলিশের বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের একটি দল রবিবার মহসিন মিয়াকে দেশে নিয়ে আসে। পরদিন সোমবার নরসিংদীর আদালতে নেওয়া হলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন। এ নিয়ে আলোচিত উপজেলা চেয়ারম্যান হত্যা মামলাটির ১৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়াসহ আরও দুই জন। গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদ খানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার ৯৪ দিন পর ৩১ মে মারা যান। মৃত্যুর আগেই এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। 

এলাকা: নরসিংদী শিবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

হত্যা মামলার আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার