Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ না ছাড়ার দাবিতে অনড় ইরান

BN DESK
16 May 2026, 10:16 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান এবং এই নীতিতে তাদের কোনো পরিবর্তন নেই। ইরান স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালিতে কোনো ‘আন্তর্জাতিক সমুদ্রসীমা’ নেই।

ইরানের মতে, এই সমুদ্রসীমা শুধু ইরান ও ওমানের আঞ্চলিক সমুদ্রসীমার অন্তর্ভুক্ত। আর এ কারণেই তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই কৌশলগত প্রণালি কেবল এ দুই দেশের মাধ্যমেই পরিচালিত হওয়া উচিত। এ বিষয়ে তেহরান ও মাস্কাটের মধ্যে ইতোমধ্যে দুই দফা কারিগরি আলোচনা সম্পন্ন হয়েছে। তবে ওমান এখনো এই সমুদ্রপথকে একটি আন্তর্জাতিক সমুদ্রপথ হিসেবেই স্বীকৃতি দিয়ে আসছে। কিন্তু ইরান তার আগের অবস্থানেই অনড় রয়েছে যে এটি কোনো আন্তর্জাতিক সমুদ্রপথ নয়।

ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এমনকি কোনো শান্তিচুক্তি বা মীমাংসা হলেও তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবে। বর্তমানে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে উত্তেজনার প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে এ বিষয়টি। সূত্র : আলজাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ না ছাড়ার দাবিতে অনড় ইরান

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার