Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

BN DESK
22 May 2026, 05:30 PM পড়তে ১ মিনিট

জাহাজ চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

এ সময় হরমুজ প্রণালিতে ইরানের টোল বা শুল্ক আরোপের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্টভাবে জানান, এ ধরনের উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলসীমা। সেখানে কোনো একক দেশের টোল আদায় বা একক কর্তৃত্ব খাটানো গ্রহণযোগ্য নয়।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের অন্যতম প্রধান এই রুট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

B
BN DESK | 22 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার