Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হরমুজ প্রণালীতে অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান : মার্কিন গোয়েন্দা তথ্য

BN DESK
02 September 2026, 11:51 PM পড়তে ১ মিনিট
হরমুজ প্রণালীতে অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান : মার্কিন গোয়েন্দা তথ্য

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের সময় বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী অবরোধ ও সেখানে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জানা গেছে, ১৩ জুন ইসরায়েলের ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর হরমুজ প্রণালী বন্ধ করার সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিয়েছে তেহরান। তবে প্রণালীতে এখনো এসব মাইন বসানো হয়নি। হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্টের ‘অপারেশন মিডনাইট হ্যামার’, হুতিদের বিরুদ্ধে সফল অভিযান এবং সর্বোচ্চ চাপ ও কৌশলের কারণে হরমুজ প্রণালী এখনও খোলা, নৌ-চলাচল স্বাভাবিক এবং ইরান দুর্বল অবস্থানে রয়েছে।’

মার্কিন কর্মকর্তারা বলছেন, মাইন বোঝাইয়ের বিষয়টি হয়তো যুক্তরাষ্ট্রকে ভয় দেখানোর কৌশল হতে পারে। আবার সত্যিকার অর্থেই, যদি ইরানের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দেয়, তাহলে যেন দ্রুত প্রণালী বন্ধ করা যায় সে জন্যই হতে পারে এমন প্রস্তুতি।২০১৯ সালের তথ্য অনুযায়ী, ইরানের কাছে পাঁচ হাজারের বেশি নৌ-মাইন রয়েছে, যা দ্রুত ছোট ও উচ্চগতির নৌকা দিয়ে বসানো সম্ভব।

প্রসঙ্গত, হরমুজ প্রণালী ওমান ও ইরানের মধ্যবর্তী অঞ্চল, পারস্য উপসাগর ও আরব সাগরের সংযোগস্থল। প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২১ মাইল প্রশস্ত, যেখানে জাহাজ চলাচলের নির্ধারিত পথ দুই পাশে ২ মাইল করে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল এই পথ দিয়েই রপ্তানি করে। কাতারও তার এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) মূলত এখান দিয়েই রপ্তানি করে। এমনকি ইরান নিজেও এই পথ দিয়েই তেল রপ্তানি করে, যা তাদের জন্য এই প্রণালী বন্ধের সিদ্ধান্তকে স্ববিরোধী করে তোলে।

বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এ অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত। তবে ইরানে হামলার আগে সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় সকল মাইনবিরোধী জাহাজ (এমসিএম) সাময়িকভাবে সরিয়ে নেয়া হয়েছিল। ইরান যদিও শুধু কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান : মার্কিন গোয়েন্দা তথ্য

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার