Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হরমুজ প্রণালীর কেশম দ্বীপে একাধিক ড্রোন ভূপাতিত করল ইরান

BN DESK
06 May 2026, 10:10 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালীর কেশম দ্বীপে বিকট শব্দ শোনা গেছে। দেশটি দাবি করেছে, একাধিক গুপ্তচর ড্রোনের অনুপ্রবেশ রুখে দিয়ে ভূপাতিত করার সময় এই আওয়াজ হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, দ্বীপে কোনো বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ওই এলাকায় কিছু গোয়েন্দা ড্রোনের গতিবিধি শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এ সময় ড্রোনগুলো মোকাবিলা করার কারণে বিকট শব্দ তৈরি হয়েছিল। হরমুজ প্রণালিতে ইরানের এই কৌশলগত দ্বীপে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর এ বিবৃতি দিল দেশটি। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ড্রোন প্রতিহত করেছে। এমনকি খোদ তেহরানের আকাশে ড্রোন শনাক্ত ও প্রতিহত করার খবর পাওয়া গেছে।

এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি এবং একটি সমঝোতার লক্ষ্যে হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বুধবার (৬ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। খবর : আল জাজিরা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর কেশম দ্বীপে একাধিক ড্রোন ভূপাতিত করল ইরান

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার