Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হলে ঢাবি ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

BN DESK
03 September 2026, 12:09 AM পড়তে ১ মিনিট
হলে ঢাবি ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আসমা আক্তার লিজা হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকালে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

লিজা ২০১৯-২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে আবাসিক ছিলেন। তার বাড়ি নাটোরে।

সহপাঠীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিজা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার হার্টে টিউমার ও ফুসফুসে পানি জমার সমস্যা শনাক্ত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হলে ঢাবি ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার