Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাঁটুর বয়সী নায়কের সঙ্গে প্রেমে মেতেছেন কারিনা!

BN DESK
03 September 2026, 08:06 PM পড়তে ১ মিনিট
হাঁটুর বয়সী নায়কের সঙ্গে প্রেমে মেতেছেন কারিনা!

বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে চলেছেন কারিনা কাপুর খান। অভিনেত্রী দুই সন্তানের জননী এবং ভোপালের নবাব পরিবারের ‘শেষ বেগম’ হিসেবে ঘর-সংসার ও কাজ দুটোই দারুণভাবে সামলাচ্ছেন। 

২০২৩ সালে খান-কাপুর ও দেওলদের মধ্যেও দুর্দান্ত প্রত্যাবর্তনের পর তিনি আবারও বলিউডের ‘মধ্যমণি’ হয়ে উঠেছেন। চল্লিশ পেরোলেও তার গ্ল্যামারের ঝলকানি আজও তরুণ হৃদয় তোলপাড় করে। কারিনা নাকি তার হাঁটুর বয়সী এক নায়কের সঙ্গে প্রেম করছেন। তবে এই প্রেম বাস্তবে নয়, সিনেমার পর্দায়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কারিনা কাপুর এমন একটি সিনেমায় অভিনয় করবেন, যেখানে তাকে বিশ বছর বয়সী এক তরুণের সঙ্গে প্রেম করতে দেখা যাবে। যদিও সিনেমার নাম এখনও ঠিক হয়নি এবং ছবি সম্পর্কিত যাবতীয় তথ্য নির্মাতারা গোপন রেখেছেন।

নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছে, এই সিনেমায় নাকি কারিনাকে ভূতের চরিত্রে দেখা যাবে। শুধু তাই নয়, বলিউডের অন্যান্য ভৌতিক সিনেমার চেয়ে এই ছবির গল্প ও চিত্রনাট্য অনেকটাই ভিন্ন হবে বলে শোনা যাচ্ছে। যেখানে অভিনেত্রী নিজেও তরুণী হিসেবে ধরা দেবেন।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, সিনেমার গল্প লিখছেন হুসেইন দালাল, যিনি পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’-এ কাজ করেছেন। যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবে এই নতুন ছবি নিয়ে বলিউডে বেশ রাখঢাক চলছে। এর কারণ সম্ভবত, এমন ভিন্নধর্মী চরিত্রে বেবোকে এর আগে পর্দায় দেখা যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

হাঁটুর বয়সী নায়কের সঙ্গে প্রেমে মেতেছেন কারিনা!

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার